1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নাগরপুরে শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা;হাসপাতালে ভর্তি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৬ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর ( টাংগাইল) প্রতিনিধিঃ

 

টাংগাইলের নাগরপুরে এক স্কুল শিক্ষকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে উপজেলার মামুদনগর ইউনিয়নের জয়ভোগ গ্রামে।হামলায় আহত স্কুল শিক্ষক গোপাল চন্দ্র দত্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

ভুক্তভোগী গোপাল চন্দ্র দত্ত সাংবাদিকদের জানান,বুধবার (৮ সেপ্টেম্বর) আমি সকাল ৭ ঘটিকার সময় ভোর বাজার থেকে বাজার করে বাড়ি ফিরে আসার সময় পূর্ব শত্রুতার জেরে হরিপদ শীল (৩৫), সুশীল শীল (৬০), সুকুমার শীল ( ২৪), পলাশ শীল (৩০) গং আমার উপর আকস্মিক হামলা চালায়। এছাড়া তারা আমার নিকট থেকে জোর পূর্বক ১৫০০০ টাকা নিয়ে যায়। আমি পূর্বে বিবাদীদের সমাজে অন্তর্ভুক্ত ছিলাম এবং দূর্গা পূজা উদযাপন করতাম। কিন্তু এখন বিবাদীরা পূজা উদযাপন না করায় আমি জয়ভোগ কালা/ তপন সরকারের সমাজে যুক্ত হই। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা আমি সহ আমার ছেলে তপন ও মেয়ের উপর হামলা করে। এ হামলার ঘটনায় আহত শিক্ষকের মেয়ে নিপা রানি দত্ত বাদি হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT