1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নাগরপুরে আইসিভিজিডি এর একদিনের অবহিতকরণ সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা৷ নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা-ছেলের ২১ মেয়ের ১৮, এর আগে বিয়ে নয় কারো” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে, বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) কারিগরি ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কৌশলগত সহযোগীতায় সোমবার সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে অবহিতকরণ সভা বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নেছা মনি, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,

 

মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে ৪ জন সুবিধাভোগীর মাঝে আইসিভিজিডি কার্ড বিতরণ করা হয়।

 

এ সময় উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সচিব সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT