1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

নবীগঞ্জে মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৭৩ বার পঠিত

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। ৩ জনের মধ্যে মোটর সাইকেল আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কলেজে প্রেরণ করেন।

শনিবার (১৫ জানুয়ারি ) বিকেলে পৌর এলাকার সালামতপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কালাঞ্জুরা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র নূর আলী,আউশকান্দি ইউনিয়নের মুজিবুর রহমানের পুত্র মতিউর রহমান মুন্না (১৫ ), আউশকান্দি ইউনিয়নের মৃত আব্দুল বারিক মিয়ার পুত্র মোটর সাইকেল আরোহী মহিবুর রহমান ( ৩৬ )গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,আউশকান্দি থেকে আসা সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT