1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নবীগঞ্জে এক যুবক গলায় রশি দিয়ে আত্নহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১৮৭ বার পঠিত

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নবীগঞ্জ উপজেলার রাসুলগঞ্জ বাজারের গুনাপাড়া থেকে আলমগির মিয়া (৩০) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে বলে জানা যায়। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাসুলগঞ্জ বাজারে থেকে নবীগঞ্জ থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে। আলমগির মিয়া বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের শাহ খোর্শেদ আলীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসুলগঞ্জ বাজারের লন্ডনি আবুল হোসেনের স্ত্রী সুফিয়া বেগমের কাছ থেকে ৩ বছরের পূর্বে লীজকৃত শিশু মিয়ার লীজকৃত খামারে আলমগীর মিয়া মাছের হেছারি ও গবাদিপশু পালনে নিয়োজিত কেয়ার র্টেকার ছিল। প্রতিদিনের ন্যায় খামারে কাজ করতে যায় আলমগীর। হঠাৎ করে কাজ থেকে ফিরে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আলমগির। মাঠ থেকে ফিরতে দেরি হওয়ার কারণে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমেদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT