1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২০২ বার পঠিত

মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। নবাবগঞ্জ কেন্দ্রীয় স্মৃতি সৌধে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বণির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসুচীর সুচনা করা হয়।
পরে স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নবাবগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনছার, ফায়ারসার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে অভিবাদন গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন । এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগীতা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT