1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

‘নদী ভাঙলে জমি খাস’ এই আইন বাতিলের দাবি নদী ভাঙা মানুষের মানববন্ধন ও নৌযাত্রা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ও পার্শ্ববর্তী এলাকার যমুনা নদী তীরবর্তী মানুষ ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে মানববন্ধন ও তিন দিনের নৌযাত্রা কর্মসূচি শুরু করেছে।

গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঝালুপড়া ব্রিজপাড় মোড়ে বাংলাদেশ কৃষক সমিতি ও ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটির যৌথ উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। পরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নদী তীরবর্তী সর্বস্বহারা দুই শতাধিক মানুষ নৌকাযোগে যমুনা নদীপথে তিনদিনের নৌযাত্রা শুরু করেন।

 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটির সমন্বয়ক জাহিদ হোসেন, সংগ্রাম কমিটির আহ্বায়ক ও নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, কবি আলতাফ হোসেন, ক্ষেতমজুর সমিতির নেতা আলী আক্কাস, গাজী আব্দুর রহমান, রফিকুল ইসলাম আমিন প্রমুখ।

 

বক্তারা জানান, জমির মালিক ভূমি উন্নয়ন কর দেয়, সরকারের উচিৎ সে ভূমি রক্ষা করা, নদীভাঙা থেকে নদীর তীর রক্ষা করা। অথচ সরকার উল্টো আইন করে জমি নদীগর্ভে বিলীন হলে সে জমির মালিকানা থেকে বঞ্চিত করেছে। বর্তমান আইনে জমি নদীগর্ভে বিলীন হলে জমির খাজনা-খারিজ ও ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যায়, জমির মালিক মালিকানা হারায়। তাই তারা পিও ১৩৫/৭২ আইন বাতিল করে ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইনের ৮৬ ধারা চালু ও বাস্তবায়নের দাবি জানান। এসময় দাবির স্বপক্ষে বিভিন্ন যুক্তি দেখিয়ে গণসচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT