1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নওগাঁর মান্দায় আখের বাম্পার ফলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৭ বার পঠিত

ওয়াশিম রাজু , নওগাঁ :

 

নওগাঁর মান্দায় এবার আখ চাষীদের মুখে হাসি ফুটেছে। অল্প বিনিয়োগে অধিক লাভজনক হওয়ায় কৃষি অফিসের সহযোগিতায় কৃষক দিন দিন আখ চাষে ঝুঁকছেন। কেউ পাইকারি বাজারে কেউ বা নিজেই খুচরা বিক্রি করে চলছে চাষিদের সংসার। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, সারিসারি লাল-কালো-সবুজের চোখ ধাঁধানো আখের জমি। এবার বন্যার পানি না আসায় বাতাসে দোল দিচ্ছে লম্বা সবুজ পাতায় চাষির ভাগ্য বদলের স্বপ্ন। বর্তমান চাষীদের পাশাপাশি নতুনরাও আখ চাষে আগ্রহী হয়ে উঠছেন। এ উপজেলার মাটি এঁটেল দো-আঁশ হওয়ায় এখানে আখ চাষে গত কয়েক বছরে বেশ সফলতা পেয়েছেন চাষীরা।

 

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে উপজেলায় ৯০ হেক্টর জমিতে মিশ্রি দানা,লতা,ঈশ্বরদী-১৬ ,আচাফারর্ম, বোম্বাইসহ বিভিন্ন জাতের আখের চাষ হয়েছে। তবে ২০১৯-২০ অর্থ বছরে আগাম বন্যায় আখ নষ্ট হয়ে যাওয়ায় চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এবার কৃষি বিভাগের পরামর্শে আখ চাষের পরিমাণ বেশি হয়েছে। আখ চাষে সার ও কীটনাশক তেমন ব্যবহার করতে হয় না। তবে তিনবার সেচের প্রয়োজন পড়ে। কম পরিশ্রমে ও অল্প ব্যয়ে বেশি সফলতা পাওয়ায় এখানে কৃষকরা আখ চাষে বেশ আগ্রহী হচ্ছেন৷

 

উপজেলার চকভোলাই গ্রামের কৃষক আজাহার প্রামানিক বলেন,গত বছর আগাম বন্যায় আখ নষ্ট হয়ে গিয়েছিল। গতবার লোকসান হলেও এবার আখের বাম্পার ফলন হয়েছে তার। ২৫ কাটা জমিতে আখ চাষ করতে খরচ হয়েছে ২০/২৫ হাজার টাকা৷ সেখান থেকে তিনি এক লক্ষ টাকার আখ বিক্রয় করবেন বলে আশা করেন৷

 

আর এক কৃষক কাজেম উদ্দিন জানান, অন্যান্য বছরের তুলনায় এবার আখের ফলন ভালো। করোনাভাইরাসে লকডাউনে সব কিছু লোকসানের দিকে গেলেও আখ সহজে পচে নষ্ট হয় না। ফলে এবার আখ চাষ করে লাভের মুখ দেখতে পাবো। পরিবারের আর্থিক চাহিদা মিটিয়ে ভালোভাবে সংসার চালাতে পারবে বলেও জানান তিনি।

 

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, এই উপজেলার মাটির গুণগত মান ভালো। তাই সময়মতো আখ রোপণ করতে পারলে ফলনও ভালো হয়। বর্তমানে ধান ও অন্যান্য শাক-সবজির তুলনায় আখ চাষে খরচ কম তাই আবারো আখ চাষের প্রতি আগ্রহী হচ্ছে চাষীরা৷

তিনি আরো বলেন ,আখ খুব লাভজনক এবং এবার ফলন খুবই ভালো হয়েছে। আবহাওয়া বুঝে লাল পচা এবং মাঝরা পোকা রোগ ছাড়া তেমন কোনো জটিল রোগ নেই। উপজেলার আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করছি। চাষিদের জন্য সকল প্রকার পরামর্শ ও সহযোগিতা অব্যাহত আছে।#

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT