1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

নওগাঁর ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মুকুল (৬১) আর নেই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মুকুল (৬১) আর নেই। বুধবার সকালে মেয়ে জামাইয়ের বাড়ী পাবনায় তিনি ইন্তেকাল করেন। কিছু দিন পূর্বে তার চোখের অপারেশন করা হয়েছিল। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী,এক ছেলে,দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় কাশিয়াডাঙ্গা গ্রামে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। মাহফুজার রহমান মুকুল ধামইরহাট পৌরসভার কাশিয়াডাঙ্গা গ্রামের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল মজিদ স্যারের ছেলে। তিনি ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

 

দীর্ঘদিন উপজেলা যুবলীগের সভাপতি এবং মৃত্যুর আগ পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ধামইরহাটের সবচেয়ে পুরাতন পুস্তক ব্যবসায়ী হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। উপজেলা পরিষদ মার্কেটের মুকুল বুক ডিপোর তিনি সত্বাধিকারী। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন মো.শহীদুজ্জামান সরকার এমপি,উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,পৌর মেয়র আমিনুর রহমান,উপজেলা আ’লীগের সভাপতি দেলদার হোসেন,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন,আ’লীগ নেতা ওবায়দুল হক সরকার প্রমুখ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT