1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

নওগাঁর ধামইরহাটে দুই চোলাচালানী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪১ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট,(নওগাঁ),প্রতিনিধিঃ-

নওগাঁ জেলার ধামইরহাটে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই চোরাচালানীকে আটক করেছে শিমুলতলী বিজিপির টহলদল।

 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সীমান্ত পিলার ২৫৯ এর সাব পিলার ৮ এর নিকট থেকে তাদেরকে আটক কর হয়।

 

আটককৃতরা হলো- উপজেলার রসপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে আব্দুল গাফ্ফার (৫০) ও একই গ্রামের মৃত আবু তালেবের ছেলে শুকুর আলী (৩৯)।

অন্যদিকে, শুক্রবার রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে ২০৬ বোতল ফেনসিডিল, ৫৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।

 

এ ব্যাপারে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এস.এম নাদিম আরেফিন সুমন,পিএসসি জি বলেন, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চকচন্ডী বিওপির একটি টহলদল পুস্তইল গ্রামের মাঠে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ১৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। অপরদিকে একই রাতে চকিলাম বিওপির টহলদল বাসুদেবপুর গ্রামে অভিযানে ৫০ বোতল ফেনসিডিল ও ৫৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।

আটক আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে।

 

 

 

.

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT