1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

নওগাঁর আত্রাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮১ বার পঠিত

ওয়াশিম রাজু, নওগাঁ :

নওগাঁর আত্রাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচি ১০টাকা কেজি দরের ৪৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মদনডাঙ্গা গ্রামের জফের প্রামানিকের ছেলে নয়ন প্রামানিকের বাড়ী থেকে খাদ্য অধিদপ্তর নেট ওজন ৩০ কেজি লেখা ৩৩ বস্তা ভর্তি ও ১২ বস্তা খোলা অবস্থায় চাল গুলো উদ্ধার করা হয়।

 

জানা যায়, মঙ্গলবার কালিকাপুর ইউনিয়নে ১০ টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দেয়া হয়। চালগুলো ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় হওয়া সত্তেও সেগুলো সুফল ভোগীদের কাছ থেকে মদন ডাঙ্গা গ্রামের লায়েব উল্লার ছেলে জাফের ক্রয় করে নয়নের বাড়ীতে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও’র নির্দেশে ওই ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হক নাদিমের সহায়তায় পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন চালের বস্তা জব্দ করেন। পরে আত্রাই থানা পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে আত্রাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে ৩৩ বস্তা ভর্তি ও ১২ বস্তা খোলা অবস্থায় চাল উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT