1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নওগাঁয় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৪ বার পঠিত

ওয়াশিম রাজু, নওগাঁ :

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক শামীম হোসেন (২৪) ও মোটরসাইকেল চালক সানারুল ইসলাম (২৮) নামের দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত পিকআপ চালক শামীম রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে এবং মোটরসাইকেল চালক সানারুল জেলার নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে।

 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মাল্টা বোঝাই একটি পিকআপ (ছোট ট্রাক) রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিলো। এসময় রাজশাহীগামী মোটর সাইকেল শ্রীরামপুর মোড়ের কাছে পৌঁছালে দ্রুতগামী পিকআপটি ওভারটেকিং করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। দুইজনের মরদের উদ্ধার করেছি, তাদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT