1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

ধুনটে চুরির অভিযোগ পুলিশ তদন্ত করায় প্রতিপক্ষের হামলায় আহত ২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২০২ বার পঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় এক পরিবারের বাড়িতে চুরির ঘটনার অভিযোগ থানা পুলিশ তদন্ত করায় প্রতিপক্ষের হামলায় ২ নারী আহত হয়েছে। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলো এলাঙ্গী ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী ঝলকি খাতুন (৪০) ও তার পুত্রবধু সেলিনা খাতুন (২৮)।

আহত ঝলকি খাতুনের ছেলে ঝিনুক মিয়া জানান, গত ১৫ সেপ্টেম্বর রাতে তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এঘটনায় পরদিন ধুনট থানায় একটি চুরির অভিযোগ দেয়া হয়। ধুনট থানা পুলিশ অভিযোগটি পেয়ে তদন্ত শুরু করে। এ সন্দেহ করে প্রতিবেশি বাদশাহ মিয়ার মোমিন মিয়া তাদেরকে দোষারোপ করা হচ্ছে বলে ক্ষিপ্ত হয়য়।

একপর্যায়ে মোমিন মিয়া ও তার লোকজন বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে হামলা চালিয়ে ঝলকি খাতুন ও সেলিনা খাতুনকে পিটিয়ে আহত করেন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করিনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া চুরি ঘটনাটিও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT