1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

ধুনটে গৃহবধু ও ভিক্ষুকের লাশ উদ্ধারঃ আটক ১ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

জিল্লুর রহমান, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে স্বপ্না খাতুন নামের এক গৃহ বধুর ও মনছের আলী নামের এক মানসিক ভারমাস্যহীন ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

থানা সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া পুর্বপাড়া গ্রামের মুদি দোকানী বাহেজ আলী তার স্ত্রী স্বপ্না খাতুন (৪০) কে শুক্রবার গভীর রাতে মারধর করে। এক পর্যায়ে স্বপ্না খাতুন জ্ঞান হারিয়ে ফেলে। বাহেজ আলী তার স্ত্রীকে শনিবার ভোর ৫ টার দিকে ধুনট হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ স্বপ্নার লাশ উদ্ধার করে ও স্বামী বাহেজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে

 

অপর দিকে একই দিন সকাল ৭টার দিকে ধুনট পৌর এলাকার খাদ্য গুদামের দক্ষিন পাশের এক পরিত্যক্ত পুকুরে একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে উপজেলার নলডাঙ্গা গ্রামের মর্জিনা খাতুন এসে লাশ দেখে শনাক্ত করে যে এটি তার বাবা মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক মুনছের আলী (৭০)।

 

মর্জিনা জানান, তারা মা মারা যাওয়ার পর বাবা মনছের আলী তার বাড়িতেই থাকতো। সে মানষিক ভারসাম্য হীন হয়ে মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ভিক্ষাবৃত্তি করতো। তাকে কঠোর নজর দারির মধ্যে রাখার পরেও গত ২৯ সেপ্টেম্বর উধাও হয়। বিভিন্ন জায়গায় খোঁজ খুজি করে তাকে পাওয়া যায় নি। এঘটনায় বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

ধুনট থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম গৃহবধু ও বৃদ্ধ ভিক্ষকের লাশ উদ্ধার করার কথা স্বীকার করে বলেন, গৃহ বধু স্বপ্না খাতুন তার স্বামীর নির্যাতনে মারা গেছে। কারন সুরতহাল রির্পোট তৈরী করার সময় ওই গৃহবধুর শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী বাহেজ আলীকে আটক করা হয়েছে এবং বৃদ্ধ মনছের আলীর পরিবারের কোন অভিযোগ নাই। তবে ওই দুটি লাশের ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT