1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ধামইরহাটে ৮০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২২০ বার পঠিত

সন্তোষ কুমার সাহা , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁঃ

জেলার ধামইরহাটে সারা দিন ফ্রি মেডিকেল ক্যাম্পে মাধ্যমে বিভিন্ন রোগে আক্রান্ত ৮০০ রোগীর চিকিৎসা প্রদান করা হয়।

শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলার আগ্রাদ্বিগুন বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ও গ্রীণ ভয়েসে ব্লাড ব্যাংকের সহায়তা কেন্দ্রের যৌথ আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান মো.সালেহ উদ্দিন চৌধুরী।

গ্রীণ ভয়েস নওগাঁ জেলা কমিটির সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস’র প্রধান সমন্বয়ক ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিবেশবিদ মো. আলমগীর কবির, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক ও গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সদস্য মো. আসাদুর রহমান, গ্রীন ভয়েস রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মো. রায়হান পারভেজ, গ্রীন ভয়েস জেলা সমন্বয়ক মো. ফারুক হোসেন সবুজ প্রমুখ। অভিজ্ঞ চিকিৎসক ডা. মাকসুদ হাসান সিয়াম,ডা. মাইদুল ইসলাম, ডা. মশিউর রহমান মুন্না. ডা অমি, সার্জারি চিকিৎসক ডা. ইসতিয়াক আহমেদ, গাইনী চিকিৎসক অতিতি রহমান ও দন্ত চিকিৎসক ডা. সালেকীন চৌধুরীসহ ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা প্রদান করেন।

উল্লেখ্য মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ইতিমধ্যেই ধামইরহাটসহ বিভিন্ন উপজেলায় শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ প্রদানসহ নানামূখী সেবা মুলক কার্যক্রম চালু করেছেন। তার সহযোগিতা প্রতিষ্ঠান মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার আলোকিত সমাজ ও মানবিক মানুষ গড়তে বিশেষ ভূমিকা পালন করছে। অন্যদিকে সবুজ শ্যামল দেশ গড়তে গ্রীণ ভয়েস নামক সামাজিক সংগঠন দেশের প্রথম সারির একটি সামাজিক সংগঠন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সাধারণ সম্পাদক পরিবেশবিদ আলমগীর কবির এই তিন সংগঠনের মুল সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT