1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

ধামইরহাটে রাত পোহালেই ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ),প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাটে চতুর্থ ধাপে ৮টি ইউনিয়ন পরিষদে আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট গ্রহণ। এবারে নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসবের কমতি লক্ষ্যকরা গেছে। কারণ মাঠে নেই বৃহত্তম দল বিএনপি। ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে উদ্বেগ আর উৎকন্ঠা।

জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহণ। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনী এলাকাগুলোতে দলীয় প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে মারামারি-হানাহানিসহ ভাংচুর হয়েছে। উভয় পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করার পাশাপাশি বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হবার ঘটনাও ঘঠেছে। তবে নির্বাচন সুষ্ঠ রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে দেয়া হচ্ছে আশ্বাস।
এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় প্রার্থী চুড়ান্ত করে (নৌকা প্রতীক) বরাদ্দ দিলেও কেন্দ্রীয় সীদ্ধান্ত অমান্য করে দলের একাধিক জনপ্রিয় নেতা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হয়ে নির্বাচনী মাঠ দখলে রেখেছেন। আর একই দলের একাধিক প্রার্থী হওয়ায় নির্বাচন উৎসবমূখর হওয়ার কথা থাকলেও রুপ নিতে পারে সংঘর্ষের দিকে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হওয়ায় ১১জনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রার্থীদের গলার কাঁটা হয়ে বর্তমানে অবস্থান করছে বিদ্রোহী প্রার্থীরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৭৪টি কেন্দ্রে ৪শত বুথের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে। এর মধ্যে ৬টি ইউনিয়নে ৫৬টি কেন্দ্রে ৩০৮টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন চলবে এবং ২টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ৯২টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন চলবে। ইউপি নির্বাচনে মোট ভোটার সংখ্যা রয়েছে ১লক্ষ ৩৮ হাজার ৪১৮জন তারমধ্যে ইভিএমে ভোটার রয়েছে ৩০ হাজার ১৯০ জন।
এবারে নির্বাচনে মোট ৪২৬জন প্রার্থী রয়েছে। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন, ৩৪জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে রয়েছে ৯৩ জন ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন ২৯৯জন প্রার্থী।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার সাহিংসতা কিংবা কোন প্রার্থী আচরণবিধী লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন মহল মনে করছেন, বিগত নির্বাচন গুলোতে সাধারণ ভোটারদের মনে তিক্ত অভিজ্ঞতা রয়েছে, দেখা যাক আগামীকাল কেমন ভোট অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT