1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ধামইরহাটে বিস্ব শান্তি দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) কর্তৃক বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “আসুন একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিবসটি উপলক্ষে ধামইরহাট মানবাধিকার কমিশন শাখার উদ্যোগে ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় সদরস্থ নিমতলী থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিন শেষে শান্তির কপোত অবমুক্ত করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন, ধামইরহাট শাখার সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, প্রধান আলোচক উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ধামইরহাট উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, অফিসার ইনচার্জ আবদুল মমিন, ধামইরহাট উপজেলা শাখার মানবাধিকার কমিশনের সহ-সভাপতি আব্দুল জলিল, সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আন্জুয়ারা বেগম, দপ্তর সম্পাদক আবু ইউসুফ মর্তুজা, মহিলা বিষয়ক সম্পাদক মানবতাবাদী তমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT