1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

ধামইরহাটে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করেছেন এক স্কুল শিক্ষিকা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৩৬ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে প্রতারণার মাধ্যমে ৫ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে এক স্কুল শিক্ষিকার। অভিযোগে জানা গেছে, ধামইরহাট উপজেলার খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মারুফা ইয়াসমিন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার নলত্রী গ্রামের ফাইজুদ্দীনের ছেলে আলমগীর হোসেনের সাথে ২০০৭ সালে পরিচয় হয়। সেই সূত্র ধরে মারুফা ইয়াসমিন আলমগীরের সাথে আত্মীয়তা শুরু করে। সুযোগ বুঝে চতুর স্কুল শিক্ষিকা মারুফা সাংসারিক প্রয়োজনের কথা বলে আলমগীরের নিকট থেকে বিভিন্ন সময়ে মোট ৫ লক্ষ ৯০ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে কর্য গ্রহন করেন। পরবর্তীতে আলমগীরের টাকার প্রয়োজন হলে মারুফার কাছ থেকে কর্য দেয়া টাকা ফেরত চাইলে সেই স্কুল শিক্ষিকা বেশ কয়েক বার সময় নেন। তাঁর দেয়া সময়ে টাকা ফেরত না দিয়ে কাল ক্ষেপন করে। দীর্ঘ সময় পার হয়ে গেলে আলমগীর হতাশা গ্রস্হ হয়ে পড়েন। যার ফলে ২৭ অক্টোবর-২০২১ তারিখে ভুক্তভোগী আলমগীর নওগাঁ জেলা প্রশাসক বরাবর সহ বিভিন্ন দপ্তরে অর্থ আত্মসাতের একটি অভিযোগ দায়ের করেন। যে সব দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে, সেগুলো হলো, ধামইরহাট মডেল প্রেস ক্লাব, নওগাঁ প্রেস ক্লাব, ধামইরহাট প্রেস ক্লাব, ধামইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এবং ধামইরহাটের ৪ নং উমার ইউনিয়ন পরিষদ বরাবর অভিযোগ দায়ের করেন। উপরোক্ত দপ্তরে অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে অবশেষে ভুক্তভোগী আলমগীর মারুফার গ্রামের বাড়ি উপজেলার খড়মপুর যান। সেখানে গেলে মারুফা আলমগীর কে বিভিন্ন ভাষায় গালি গালাজ করে অপমান করেন এবং জুতা দিয়ে পেটানোর জন্য উদ্দ্যত হন। এ সময় মান-সন্মানের কথা ভেবে আলমগীর হতাশ হয়ে বাড়িতে ফিরে যান। গত, ৪ ডিসেম্বর ২০২১ তারিখে আলমগীর ধামইরহাট থানায় এসে আবারও লিখিত ভাবে একটি অভিযোগ দয়ের করেন। ভুক্তভোগী আলমগীর কর্য দেওয়া টাকা ফেরত পেতে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT