1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ধামইরহাটে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৪৮৪ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশে ছাত্রলীগের গৌরব ও ঐতিহ্যের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার ৪ জানুয়ারী ধামইরহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালী বের করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন এর সভাপতিত্বে ছাত্রলীগের সম্পাদক আহসান হাবীব পান্নুর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাবেক কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হক সরকার, সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. মুক্তাদিরুল হক (মুক্তা), যুবলীগ সভাপতি মো. জাবিদ হোসেন (মৃদু), সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা আ’লীগ সভানেত্রী আঞ্জুআরা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাবুবুর রহমান (সাবু), পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ নেতাকর্মীরাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন কেক কেটে সভা সমাপ্তির ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT