1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

দুর্যোগে জনগণের পাশে ছিল শেখ হাসিনা সরকার-পলক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

শহিদুল ইসলাম সুইট, সিংড়া (নাটোর) সংবাদদাতাঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকার দুর্যোগে সবসময় জনগণের পাশে ছিল। বিএনপি-জামায়াত কখনো দেশের মানুষের পাশে ছিল না, পাশে ছিলেন শেখ হাসিনা সরকার। দুর্যোগে, বন্যায় ত্রাণ দিয়েছেন শেখ হাসিনা সরকার। ২০১৭ সালের বন্যা, ২০২০ সালে বন্যা ও করোনায় পাশে ছিলেন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ., যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, ডিসি, এসপি, বে-সরকারি প্রতিষ্ঠান দুর্যোগে জনগণের পাশে ছিলেন।

 

শনিবার সকাল ১০টায় উপজেলা মুক্তমঞ্চে নাটোরের সিংড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

 

এসময় আরও বলেন, বিশ্বের সকল রাষ্ট্র যাতে করোনার ভ্যাকসিন পায় সেজন্য প্রধানমন্ত্রী জাতিসংঘে জোর দাবি জানিয়েছেন। যার জন্য আজ সারাবিশ্ব করোনার ভ্যাকসিন পেয়েছে। ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার সজিব ওয়াজেদ জয় এর জন্য স্কুল-কলেজ বন্ধ থাকলেও শিক্ষা কার্যক্রম চালু ছিল। ভার্চুয়াল আদালত চালু ছিল। যার ফলে দেড় লক্ষ মামলার শুনানী হয়েছে। প্রযুক্তির সহায়তায় ডিজিটাল কুরবানীর হাট চালু ছিল। যার ফলে করোনায় অর্থনীতির চাকা সচল ছিল। করোনার কারণে কোনকিছু বন্ধ ছিল না, সবকিছু চালু ছিল।

 

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, কোথাও আগুন লাগলে, চুরি ডাকাতি হলে, মাদক ব্যবসা করলে, এ্যাম্বুলেন্স প্রয়োজন হলে ৯৯৯ এ ফোন করলেই সেবা পেয়ে যাই আমরা, এসবকিছুই সম্ভব হয়েছে প্রযুক্তির সহায়তায়। আমি আপনাদের বেতনভুক্ত চাকর, আপনাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। আপনাদের সেবা করাই আমার কাজ। এসময় দুই হাজার বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা, পাঁচ হাজার গাছ, প্রতিবন্ধীদের মাঝে ১২টি হুইল চেয়ার, ৫টি সামাজিক প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১০ হাজার টাকার চেক, ৩১২টি সাবমার্সিবল মটর, কেজি স্কুলের ৬০ জন শিক্ষকের মাঝে ২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

 

সিংড়া পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার সাহা’র সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, হুয়াওয়ে টেকনোলজি বাংলাদেশের প্রেসিডেন্ট জর্জ লিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT