1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

দুমকীতে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন ছবি ভাইরাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

মো আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মহান বিজয় দিবসে পটুয়াখালীর দুমকিতে জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন উপজেলা পরিষদ ও প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসম্বর) সকাল সাড়ে ৭টায় জেলার দুমকি উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্যোদিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার ও ইউএনও মো. শাহাদাৎ হোসেন’র নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে প্রশাসনের একজন কর্মকর্তা জুতা পায়ে বেদিতে ওঠেন।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড এবং মুহুর্তেই ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এমন চিত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সবাই। একইসাথে জুতা পায়ের ওই ব্যক্তিটিকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহনের দাবিও করেছেন তারা।

এবিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, অনুষ্ঠান শুরুর পূর্বে মাইক দিয়ে সবাইকে সতর্ক করা হয়েছিল। বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে শুনলাম।
উপজেলা চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার বলেন, এটি হওয়ার কথা নয়। আমি এখনও দেখিনি। তবে কেউ জুতা নিয়ে বেদিতে উঠলে তা অত্যন্ত দুঃখজনক

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT