1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২২৭ বার পঠিত

মোঃ মহাসিন মিয়া-দীঘিনালা।

 

১৫ আগস্ট সারা দেশের ন্যায় দীঘিনালা উপজেলা আওঃলীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ট বাঙালি স্বাধীন বাংলাদেশের বিপ্লবী মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

 

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে সীমিত পরিসরে দিবসটি পালন করা হয়েছে। ১৫ই আগস্ট (রবিবার) সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ্বনমিত উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

 

 

পরবর্তীতে উপজেলা আওঃলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওঃলীগ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

 

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওঃলীগের সংগ্রামী এবং নির্বাচিত (সভাপতি) মোঃ কাশেম মহোদয়। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওঃলীগের সাধারণ (সম্পাদক) বিদ্যুৎ বরন চাকমা, সিনিয়র (সহসভাপতি) মোঃ মাহবুব আলম, দীঘিনালা প্রেস ক্লাবের (সভাপতি) মোঃ জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা আওঃলীগের সাংগঠনিক (সম্পাদক) মোঃ সফিক, মোঃ মনির ফরাজি, মোঃ আলমগীর হোসেন প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT