1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

দীঘিনালায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

মো. মহাসিন মিয়া, দীঘিনালা।

খাগড়াছড়ির দীঘিনালায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রশিক নগর গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম, পিতা-মো. ইয়াদ আলী’র বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, তাৎক্ষনিক বসতঘরে কোনো লোকজন ছিলোনা। আগুন জ্বলতে দেখলে স্থানীয়রা দীঘিনালা ফায়ারসার্ভিস ইউনিটকে ফোন করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

রফিকুল ইসলাম’র স্ত্রী সাজেদা আক্তার জানান, আমার স্বামী একজন দিনমজুর। তিনি বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়িতে কাজের সন্ধানে গেছেন। তার ছোট দু’টি ছেলে গিয়েছে নানার বাড়িতে বেড়াতে। বাড়িতে স্বামী ও ছেলে দু’টো না থাকার কারনে আমি একা হয়ে যাই। তাই আমি রাতে আমাদের বাড়ির একটু পাশেই শশুর বাড়িতে গিয়ে রাত্রী যাপনের জন্য শুয়েছিলাম। এমতাবস্থায় আগুন লাগার খবর শুনে গিয়ে দেখি আমার দীর্ঘদিনের কষ্ট করে সাজানো সংসার ও বারান্দা সহ বসতঘরটি নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে। আমার ঘরে থাকা সমস্ত আসবাবপত্র, চালের বস্তা, প্রয়োজনীয় কাগজ ও জিনিসপত্র সহ সব কিছুই পুড়ে গেছে, কিছুই বের করতে পারিনি। আমি যে এখন নিঃস্ব গেলাম।

এবিষয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার বাবলা দাশ বলেন, আমরা অগ্নিকাণ্ডের বিষয়ে খবর পেয়ে দ্রুত দু’টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে চলে আসি। ফলে স্থানীদের সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

এবিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবগত করা হলে তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম’র পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT