1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ত্রিশালে বয়স্ক ভাতার কার্ড থাকলেও মিলছেনা ভাতার টাকা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

 

ইমরান হাসান বুলবুল,ত্রিশাল(ময়মনস­িংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে ৭২ বছরের বৃদ্ধ আফাজ উদ্দিনের বয়স্ক ভাতার কার্ড থাকলেও মিলছেনা ভাতার টাকা। ভাতার টাকা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন তিনি।

 

পরিবার সূত্রে জানাযায়, উপজেলার বৈলর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সম্মুখ বইলর নামাপাড়া গ্রামের মৃত হারেজ আলীর ছেলে ৭২ বছর বয়সী বৃদ্ধ আফাজ উদ্দিন। আগে বয়স্ক ভাতার টাকা দিয়ে ভালভাবে চলত তার চিকিৎসার খরচসহ দু বেলা খাওয়ার খরচ । বয়সের ভারে নুয়ে পরা আফাজ উদ্দিন মাটিতে বিছানা পেতে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন। বৃদ্ধ আফাজ উদ্দিনের বয়স্ক ভাতার পুরাতন বইয়ের হিসাবের টাকা তার মোবাইল এ না আসায় উপজেলা সমাজসেবা অফিসে কাগজ জমা দিয়েছেন তার পরিবারের লোকজন। সমাজ সেবা অফিস, ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার পরও বয়স্ক ভাতার টাকার কোন হদিস পাচ্ছেননা তিনি। এখন কয়েক মাস যাবৎ বয়স্ক ভাতার টাকা না পাওয়াই ঔষধ ত দুরের কথা ঠিকমতো দু বেলা খাবার জুটছেনা বৃদ্ধ আফাজ উদ্দিনের।

বৃদ্ধ আফাজ উদ্দিন কান্না জড়িত কন্ঠে বলেন,বয়স্ক ভাতার টাকা পাইনা বাবা ! আমি মরলে কি পাব টাকা। খুব কষ্টে আছি ঔষধ কিনতে পারছিনা টাকার অভাবে। ছেলে মেয়েরা যা কামাই করে তা দিয়ে তাদের ঐ ঠিকমত চলেনা। আমি না খেয়ে মরতেছি।

স্থানীয় প্রতিবেশী জসিম উদ্দিন জানান, বৃদ্ধ আফাজ উদ্দিন বয়সে নুয়ে পড়া টাকার অভাবে মানবেতর জীবন যাপন করছেন। তার স্ত্রী বিগত ৫ মাস আগে সমাজসেবা অফিসে ভাতার বই জমা দেওয়ার পর কোন সুরাহা হয় নাই। তার বৃদ্ধ স্ত্রী মানুষের বাসায় কাজ করে কোন রকম সংসার চলাচ্ছে। চিকিৎসার খরচসহ দু বেলা খাবার নিয়ে অনেক সমস্যায় আছে বৃদ্ধের পরিবার।

বৈলর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ড মেম্বার আসাদুজ্জামান আসাদ জানান, অনেকেই ভাতার টাকা পেলেও বৃদ্ধ আফাজ উদ্দিন গত ১ বছরে বেশী সময় ধরে বয়স্ক ভাতার টাকা পাচ্ছেনা। আমি সমাজসেবা অফিসে যোগাযোগ করেছি। তারপরও কোন সুরাহা হচ্ছে না।

উপজেলা সমাজসেবা অফিসার মাহামুদুল হাসান জানান, আমরা এ ধরনের সমস্যা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। বৃদ্ধ আফাজ উদ্দিনের বয়স্ক ভাতার কার্ড সংগ্রহ করে নিয়ে আসার কথা। তার এম আই এস নাম্বার পরেছে কিনা তা বলা যাচ্ছেনা।দ্রæতই এর সমাধান হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT