1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে এক সফল আঙ্গুর চাষী আকবর ভাই। বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের। দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ।

ত্রিশালে ছেলে হাতে বাবা খুন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ বার পঠিত

ইমরান হাসান বুলবুল, ত্রিশাল(ময়মনসিংহ)প্র­তিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে ছেলের দায়ের কুপের আঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিন আনুমানিক রাত ৮ঘটিকা সময় উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলী হোসেন(৪০)। পুলিশ তাঁর ছেলে আরিফ হোসেনকে (২০) গ্রেপ্তার করতে পারেনি। এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

 

এলাকাবাসী ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে ৮ঘটিকা সময় সাতাইডিঙ্গি গ্রামে নিহত আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিন ছেলে আরিফের সামনে তার মাকে মারধর করতে থাকেন এ সময় আরিফ তার বাবাকে বারবার ফেরানোর চেষ্টা করেন। তার কথা না মানায় আরিফ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবা আলী হোসেনকে কুপ দেন এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।ছেলে আরিফ (২০) অনার্সে পড়ালেখা করেন বলে জানা গেছে।

 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। খরব পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই আরিফ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এই রির্পোট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT