1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ত্রিশালে ইয়াবাসহ একজন আটক-এক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২০১ বার পঠিত

ইমরান হাসান বুলবুল, ত্রিশাল(ময়মনসিংহ)প্র­তিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৮নং ওর্য়াড থেকে সাত পিচ ইয়াবা ও উপকরনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়তে এবং মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে গতকাল বিকালে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শাজাহান (৪৭), পিতা- মৃত উমর খৈয়াম কে ০৭ (সাত) পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণসহ ত্রিশাল পৌরসভার ০৮নং ওয়ার্ড ফিশারী রোডে তার নিজ বাসভবন থেকে কাজী হাবিবুর রহমান, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ “ক” সার্কেল, জেলা কার্যালয়, ময়মনসিংহ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যবৃন্দের সহায়তায় আটক করা হয়। আটককৃত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড ( অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়। অর্থদণ্ডের টাকা সাথে সাথে আদায় করা হয় এবং দন্ডপ্রাপ্ত আসামীকে সাজা পরোয়ানামূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক পুড়িয়ে ধ্বংস করা হয়(আলামত ব্যতিত)।

 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, মাদকের তথ্য দিয়ে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত রাখতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT