1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

তোমরাই একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলায় আদর্শ সৈনিক হিসেবে তৈরি হবে: আলী ইমাম ইনোকী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ বার পঠিত

 

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউনিয়নের আতাইল ফাজিল মাদ্রাসা মাঠে ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এই টুর্নামেণ্টের উদ্বোধক ও প্রধান অতিথি গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশি, গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি এবং শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী ইমাম ইনোকী।

এসময় প্রধান অতিথি এক সংক্ষিপ্ত বক্তব্যে খেলায়

অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন; তোমরাই একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলায় আদর্শ সৈনিক হিসেবে তৈরি হবে। তিনি আরও বলেন, যুবসমাজকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী হতে খেলাধুলার কোন বিকল্প নাই। তোমাদের যেকোনো প্রয়োজনে সবসময় পাশেই থাকতে চাই। একদিন তোমরাই বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে নেতৃত্ব দিতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।

 

আজকের এই উদ্বোধনী ম্যাচে আতাইল চালক উন্নয়ন সমিতি এবং পানিহালি চালক উন্নয়ন সমিতি উভয়েই ১টি করে গোল করায় ম্যাচটি ড্র হয়েছে।

 

শ্রমিকলীগ নেতা রায়হান আলীর উদ্যোগে আয়োজিত টুর্নামেণ্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য তাজনুর রহমান সাহিন, আওয়ামীলীগ নেতা সেলিম রেজা, হফিজার রহমান, যুবলীগ নেতা এমদাদ, হেলাল, মেহেদী, ছাত্রলীগ নেতা মানিক, বাপ্পী, তারেক, রাকিব, শাহাদুল, মারজান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT