1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

তৃতীয় দিনে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা জমে উঠেছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৬৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

শনিবার (১ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন ও ২০২২ সালের পহেলা দিন থাকায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা এখন জমে উঠেছে। তবে বইমেলায় আগতদের সংখ্যা কম থাকলেও বিভিন্ন স্টলে বই বিক্রি চলছে। বইমেলায় তৃতীয় দিনে বিভিন্ন স্টলে ঘুরে দেখা গেছে এসব চিত্র।

জানা যায়, তৃতীয় দিনে মেলায় নতুন নতুন পাঠক বই পড়ার জন্য আসছেন। বইমেলায় মোট ৩০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরের স্টলে কবি জ্যাকলিন কাব্য জানান, গত দুই দিনে বিক্রি কম হলেও বইমেলার তৃতীয় দিনে বেশ ভালোই বিক্রি হচ্ছে।

আয়োজক কর্তৃপক্ষ জানান, বইমেলায় লোকজন কম হলেও বইয়ের ক্রেতা বেশি। আগামীকাল মেলা শেষ হবে।

বইমেলায় আগত দর্শনার্থী হেলাল হোসেন কবির জানান, তিনি বইমেলায় এসেছিলেন। বইমেলাটি ৪দিনের স্থলে ৭দিন হওয়া উচিৎ ছিল।

বইমেলায় কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, নানা বয়সী বই প্রেমি দর্শনার্থীদের পদচারণয় মুখরিত হয়ে উঠেছে এ বইমেলা। যা আমাদের মতো জ্ঞান পিপাসুদের ভালো লাগছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT