1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন কুলাউড়ার বিনয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৯২ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

সাম্প্রতিক সময় মাদক নির্মূল, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার, কমিউনিটি পুলিশিংসহ কুলাউড়ার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর ভিত্তি করে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ বি এম মুজাহিদুল ইসলাম পিপিএমের পরিচালনায় আয়োজিত পুলিশের মাসিক অপরাধসভায় বিনয় ভূষণ রায়কে অভিন্ন মানদণ্ডের আলোকে ডিসেম্বর ২০২১ সালে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এর আগে তিনি গত বছর দুইবার মৌলভীবাজার জেলার ( মে-জুন মাস) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। এ ছাড়া দুইবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জও নির্বাচিত হন।

মাসিক অপরাধ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহীদুল হক মুন্সীসহ মৌলভীবাজার জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

সভা শেষে জেলার পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অফিসারদের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আমার এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ কুলাউড়া থানা পুলিশের সবা সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।

তিনি আরো বলেন, যেকোনো পুরস্কারই ভালো কাজে উৎসাহ জোগায়। আমাকে এ সম্মানে ভূষিত করার জন্য পুলিশ সুপার স্যারসহ ঊর্ধ্বতন সব কর্মকর্তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার কর্মস্থল কুলাউড়াবাসীর কাছে দোয়া চাচ্ছি- আগামীতেও আরো ভালো দায়িত্ব পালনের মাধ্যমে যেন কুলাউড়ার নামটি সমুজ্জ্বল রাখতে পারি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT