1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

তাড়াশে ফাজিল মাদ্রাসায় অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি’র সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ।

 

সিরাজগঞ্জের তাড়াশে(তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) সিরাজগঞ্জ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি মহোদয়ের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (১৩ সেপ্টেম্বর) সোমবার তাড়াশ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কতৃপক্ষের আয়োজনে মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে ও বাংলা প্রভাষক মোঃ সাদিকুল ইসলামের সঞ্চালনায় মাদ্রাসার হলরুমে অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি মহোদয়ের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ আয়োজন করায় প্রতিষ্ঠানের সভাপতি তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি মাদ্রাসা কতৃপক্ষ ও অধ্যক্ষকে ধন্যবাদ জানান।

 

সম্প্রতি (১০সেপ্টেম্বর ) শুক্রবার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধনকালে তিনি শারীরিক অসুস্থ হয়ে পড়েন।তাৎক্ষনিত প্রগ্রাম বাতিল করে ঢাকায় চলে যান এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন।তবে বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

 

 

এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT