1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

তাড়াশে ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৭ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

 

ডাকাতরা ওই নেতা ও তার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষ টাকার বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১নং তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দুই বারের চেয়ারম্যান জনাব আব্বাস-উজ-জামান আব্বাসের বাড়িতে এই ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা তাকে ও তার বৃদ্ধা মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ আনুমানিক ৫০ লক্ষাধিক টাকার বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে।

 

মঙ্গলবার বার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে দু’টো পর্যন্ত উপজেলার তাঁরাটিয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

 

 

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ওসি ফজলে আশিক।

 

তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আব্বাসুজ্জামান জানান, দিবাগত রাতে আমি রাতে খাওয়া দাওয়া সেরে নিজ কামরায় ঘুমিয়ে ছিলাম।তখন রাত ১টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাতদল অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির পেছন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাতদল টর্চ লাইটের আলোতে ফেলেতে তাকে ও তার বৃদ্ধা মাকে অস্ত্রের মুখে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এ সময় ডাকাতদল বাড়ির সাতটি আলমারি, চারটি ট্রাঙ্ক ভেঙ্গে সেখানে রক্ষিত প্রায় ৭০ থেকে ৭৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, দুই লাখ ৩০ হাজার নগদ টাকা, তিনটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ডাকাত দলের সদস্যরা চলে গেলে তিনি তাৎক্ষনিত তাড়াশ থানায় ফোন করেন। খবর পেয়ে রাতেই তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, রাত থেকে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এছাড়া বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT