1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

তালা প্রতীক নিয়ে সোনামুখীর ২ নং ওয়ার্ডে মতিউর ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২১০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন পঞ্চম ধাপের আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন এরই মধ্যে জমে উঠেছে। চেয়ারম্যান প্রার্থী না থাকলেও ইউপি সদস্যগণ নির্বাচন প্রচার প্রচারণায় জমিয়ে ফেলেছেন।ভোটারগণও মনের দুঃখ ভুলে ভোটের মাঠে যাবার প্রস্তুতি শুরু করেছেন। গত কয়েকদিনের প্রচারণা দেখে এখন তারা সিদ্ধান্ত নিচ্ছেন। অনেক প্রার্থী এরই মধ্যে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। এই নির্বাচনে ১নং সোনামুখী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মতিউর রহমান মতি।

প্রতীক পেয়েই তিনি উত্তর ও দক্ষিণ পাইকপাড়া গ্রামের ভোটারদের নিকট পৌঁছে গেছেন। সাড়াও পাচ্ছেন এখন। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন বলে অনেকে ভোটারই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। ভোটারদের নিকট তিনি ওই ওয়ার্ডের একজন শিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থী।তার সাথে এলাকার যুবক,মুরব্বী ও আলেমগণ চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।এলাকার মানুষের বিপদে আপদে নানাকাজে সহযোগিতার হাত বাড়ানো মতি জানান, ভোটারগণ যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। আমি এরইমধ্যে গ্রামের গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছি। আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছি। এসব বিবেচনায় ভোটারগণ আমাকে রায় দিলে ইনশা আল্লাহ আমি আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো।

মাদকমুক্ত গ্রাম গড়তে আমি সচেষ্ট হবো। এজন্যে আগামী ৫ জানুয়ারি মার্কায় একটি করে ভোট চাই প্রিয় ভোটারদের নিকট থেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT