1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় এক রাতে চেতনানাশক স্প্রে করে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি। তালায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬  উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ । কেশবপুর PTF-এর নতুন আফিসের শুভ উদ্বোধন। কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন। কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার। কেশবপুরে ককটেল বিস্ফোরণে মাহেন্দ্র চালক জুয়েল আহত, আতঙ্কিত এলাকাবাসী। কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, বাবা-মেয়ে গুরুতর জখম। সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি। কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

তালায় এক রাতে চেতনানাশক স্প্রে করে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ আকবর হোসেন তালা:

সাতক্ষীরার তালা উপজেলায় এক রাতেই চেতনানাশক স্প্রে করে পৃথক দুইটি বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টিসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে

ভুক্তভোগীরা জানান,তালা সদর ইউনিয়নের ভায়ড়া ও খানপুর গ্রামে একই রাতে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায় ।

ভায়ড়া গ্রামের আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে আফজাল জোয়াদ্দারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। আফজাল জোয়াদ্দার জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা  দরজা খুলে  জিনিসপত্র এলোমেলো দেখতে পান এবং চুরির বিষয়টি বুঝতে পারেন।

অপরদিকে, খানপুর গ্রামের জাহাবাক্সে সরদারের ছেলে মহিউদ্দিন সরদারের বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ইলিয়াস সরদার জানান, চোরেরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে চুরি করেছে বলে তাদের ধারণা।

তবে চুরির ঘটনায় পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। সুস্থ হওয়ার পর ঘরে থাকা মালামাল যাচাই করে চুরি যাওয়া সম্পদের সঠিক পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, “এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT