
মোঃ আকবর হোসেন তালা থেকে।
সাতক্ষীরা তালার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর সিদ্দিকীর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তালা থানার অফিসার ইনচার্জ এর রুমে অনুষ্ঠিত সাক্ষাতে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সহ-সাধারণ সম্পাদক শাহিন আলম, সহ সাধারণ সম্পাদক মির মিলটন, সহ-সংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ মুফতি এইচএম এনামুল ইসলাম, প্রচার সম্পাদক মোখলেসুর রহমান, সিনিয়র সদস্য মোঃ আরিফুল ইসলাম, মোঃ জমির উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন।