1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

তালামীয কর্মীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানবসেবায় ব্রতী হতে হবে—মুজতবা হাসান চৌধুরী নুমান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২১৩ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান বলেছেন, একটি জাতির সভ্যতা-সংস্কৃতি, উন্নতি-অবনতি নির্ভর করে তাদের শিক্ষার উপর। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত ও সমৃদ্ধ। বলা হয়ে থাকে, অজ্ঞতা অন্ধকারের সমতুল্য। সুতরাং সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন শিক্ষার আলো। জ্ঞান শুধুমাত্র বই-পুস্তকের মাধ্যমেই অর্জন করা যায় না বরং জ্ঞানার্জনে আমাদের পরিবার ও সামাজিক জীবনযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, তালামীযে ইসলামিয়ার কর্মীরা যখনই মানবসেবার সুযোগ পাবে সেটাকে অবশ্যই মূল্যবান মনে করে নিজেকে নিয়োজিত করবে। তা হোক কোন বাঁশের সাঁকো মেরামত কিংবা গৃহহীনের গৃহ মেরামত অথবা ক্ষুধার্তদের খাদ্য বিতরণ সহ আরও যা কিছু আছে। তালামীযে ইসলামিয়ার সকল কর্মীদের বুদ্ধিদীপ্ত কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যুগোপযোগী ও সৃজনশীল মনোভাব তৈরি করা একান্ত প্রয়োজন।

সোমবার ১৩ ডিসেম্বর বাদ মাগরিব বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. গাউছুল আলম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াহইয়া আহমদ’র সঞ্চালনায় অনুষ্টিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ ও কেন্দ্রীয় অফিস সম্পাদক হোসাইন মুহাম্মদ বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মাসরুর হাসান জাফরী ও কেন্দ্রীয় সদস্য কাওছার হামিদ সাজু।

শাখা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নায়ীমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি মো. খাইরুল আমিন, ফজলু মিয়া, আবুল ফজল মাহমুদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মাসুম, প্রচার সম্পাদক জুবেল আহমদ, অর্থ সম্পাদক ফেরদৌস আহমদ, অফিস সম্পাদক জিবান আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মাসরুর ও সিলেট টিটি কলেজ সভাপতি আব্দুল করিম প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT