1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

তালতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিবকে অব্যাহতি!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৭৪ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনার তালতলী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জহিরুল ইসলামকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে তাকে কারন দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।

অব্যাহতি দেওয়া পত্রে উল্লেখ করা হয়েছে, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা অবস্থায় বারবার সংগঠন বিরোধী কর্মকান্ড পরিচালনা করে আসছেন। মৌখিকভাবে তাকে এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশনা দিলেও তিনি তা কর্নপাত না করে নিজ সিদ্ধান্ত অনুযায়ী তালতলী উপজেলায় সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ ছিল। এ অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে ছাত্রদলের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এমন কর্মকাÐের জন্য তাকে কেন ছাত্রদল থেকে বহিষ্কার করা হবে না, তা আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে সশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।

অব্যাহতি প্রসঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম রনি মুঠোফোনে বলেন, তালতলী উপজেলা শাখা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সংগঠনবিরোধী কর্মকান্ডে জাড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তাকে কারন দর্শানোর নোটিশও দিয়েছি।

এ বিষয়ে জানতে অব্যহতি প্রাপ্ত সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম বলেন, জেলা ছাত্রদল আমাদের অভিভাবক, তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা বুঝে শুনেই নিয়েছে। তিন দিনের কারন দর্শানোর নোটিশ দিয়েছেন। আমি চেষ্টা করবো সন্তোষজনক উত্তর দিতে। তিনি আরো বলেন, শহীদ জিয়ার আদর্শ নিয়ে ছিলাম, আছি, থাকবো। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গনতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT