1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

তানোরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৭ বার পঠিত

সারোয়ার হোসেন,তানোরঃ

হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজাকে ঘিরে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের কঠোর নিরাপত্তায় মণ্ডপে মণ্ডপে প্রতিমা শিল্পীরা দিন-রাত প্রতিমা তৈরির কাজ করে যাচ্ছেন। শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় খড়, মাটি ও পাট আর কাঁদা দিয়ে তৈরি হচ্ছে দূর্গাপুজার প্রতিমা। কেউ আউড় (খড়) দিয়ে মুর্তি তৈরির প্রাথমিক কাজ করছেন, কেউবা মাটি দিয়ে আউড়ের ওপর আবরণ দিচ্ছেন।

উপজেলার বিভিন্ন মণ্ডপ সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রায় মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। এখন শুধু রংতুলির ছোঁয়া দিয়ে প্রতিমা সাজিয়ে তুললেই হয়ে যাবে দূর্গাপূজার জন্য প্রতিমা তৈরির পুরো কাজ। জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারেও উপজেলা জুড়ে প্রায় ৫৩টি মণ্ডপে শারদীয় দূর্গাপুজা উৎসব অনুষ্ঠিত হবে। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজাকে ঘিরে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তানোর থানা প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুত্তি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

তানোর সদর শিবতলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি শ্রী পরেশ কুমার দাস বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। ইতিমধ্যে আমরা দূর্গাপুজার প্রতিমা তৈরির কাজ শেষ করেছি, এখন শুধু রং করলেই প্রতিমার পুরো কাজ সম্পূর্ণ হবে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব বলেন, হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা, আর এই দূর্গাপুজা পালন করতে হিন্দু সম্প্রদায়ের যেন কোন বিঘ্ন না ঘটে সেজন্য সর্বদা প্রস্তুত হয়েছে পুলিশ প্রশাসন বলে তিনি জানান।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT