1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

তানোরে বিএডিসির বীজে চুক্তিবদ্ধ কৃষক প্রতারিত, তোলপাড়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২০১ বার পঠিত

তানোর প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ আলু রোপণ করে এবার তাদেরই চুক্তিবদ্ধ এক আলুচাষি প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে বিএডিসির চুক্তিবদ্ধ কৃষক বিএডিসির বীজ কিনে প্রতারিত হবার খবর ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে কৃষকদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে, তানোরের চাঁন্দুড়িয়া ইউপির গাগরন্দ গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানী বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবত আলু বীজ উৎপাদন ও তাদের কাছেই সরবরাহ করে আসছে। কিন্তু এবার তিনি নিজেই বিএডিসির (সানশাইন জাত) বি-গ্রেড আলু বীজ রোপণ করে প্রতারিত হয়েছেন। গত ১৮ জানুয়ারী সোমবার সরেজমিন, তানোরের পাঁচন্দর ইউপির যোগীশো মাঠে রাব্বানীর আলুর জমিতে দেখা গেছে, এবার তিনি ১২০ বিঘা জমিতে আলুচাষ করেছেন। এর মধ্যে ১০ বিঘা জমিতে বিএডিসির (সানশাইন) বি-গ্রেড আলু বীজ রোপণ করে ধরাশায়ী হয়েছেন। এক বিঘা জমিতে এখন পর্যন্ত্য প্রায় ৪০ হাজার টাকা করে খরচ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, বিএডিসি খাবার আলু রিপ্যাক করে বীজ আলু বলে বিক্রি করায় কৃষক রাব্বানী প্রতারিত হয়েছে, তবে চুক্তিবদ্ধ কৃষক বলে প্রতিবাদ করতে পারছে না। তারা আলুখেত সরেজমিন পরিদর্শন করে ক্ষতিপুরণের দাবি করেছেন। এছাড়াও চাঁন্দুড়িয়া ও রিশিকুল ইউপির পলাশী মাঠে অনেক কৃষক এবার আলুচাষ করে ক্ষতির মুখে পড়েছে। এবিষয়ে জানতে চাইলে বিএডিসির চুক্তিবদ্ধ কৃষক গোলাম রাব্বানী বলেন, এসব আলু পরে রোপণ করা তায় গাছ একটু কম দেখা যাচ্ছে, এখানে প্রতারণার কিছু নাই। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, তারা এখানো কোনো অভিযোগ পাননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT