1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ডুমুরিয়া গোনালী গ্রামে পানিতে বন্ধী জীবন জনভোগান্তি চরমে। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৪ বার পঠিত

সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।

 

খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী জেলেপাড়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি জনদুর্ভোগ চরমে। বিগত কয়েক দিনের টানা বর্ষণে গোনালীর জেলেপাড়ায় অধিকাংশ মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এসব স্থানে অবস্থিত ঘরবাড়িগুলো পানিতে তলিয়ে যাওয়ায় বেড়েছে মানুষের ভোগান্তি।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়,জেলেপাড়ার অধিকাংশ ঘরবাড়ির আঙ্গিনায় হাটু সমান পানিতে তলানো, নাই পানি নিষ্কাশন ব্যবস্থা।জেলেপাড়ায় বসবাসকারীদের সাথে আলাপ করে জানান যায়, সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে,পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। বিভিন্ন কারণে এখানকার পানি নিষ্কাশনের খালগুলো বন্ধ রয়েছে। বর্ষার মৌসুমে বৃষ্টির পানি সরকারি রাস্তার পাশ দিয়ে সরবরাহ করতো কিন্তু রাস্তার পাশে বসবাসকারী কতিপয় কিছু লোক তাদের ইচ্ছামতো ভেড়িবাঁধ দেওয়ায় রাস্তা দিয়ে পানি সরবরাহ করতে পারছে না। ফলে জলাবদ্ধতা অবস্থায় মানবেতর জীবনযাপন করছে বসবাসকারীরা।

 

এসব পানিতে চলাচলের কারণে বিভিন্ন ধরনের চর্ম রোগ দেখা দিচ্ছে। স্থানীয় ভুক্তভোগী সন্তোষ জেলে জানান,গত ২০ বছর যাবত এই সমস্যার মধ্যে বসবাস করে আসছি,অনেক জনপ্রতিনিধি এখানে এসেছে কিন্তু কেউই সমাধান করে দেয় নাই। তাই গত আগষ্ট মাসের ৪ তারিখ উপজেলা নির্বাহী অফিসার বরাবর জলাবদ্ধতা নিরসন করন প্রসঙ্গে লিখিত অভিযোগ করেছিলাম কিন্তু কোনো সুফল পেলাম না।

 

ভুক্তভোগী আরো অনেকেই অভিযোগ করে বলেন, বহু বছর ধরে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এ অবস্থার সৃষ্টি হয়। আমাদের রান্নাঘর পর্যন্ত পানিতে তলানো থাকে,অনেক ঘরের ভিতরেও পানি ঢুকেছে,ঘর থেকে বের হতে পারছিনা। চুলায় আগুন জ্বালাতে পারিনা,দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

 

৪নং খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার বলেন,জেলেপাড়ার পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার কে বলা হয়েছে, যদি ব্যবস্থা না নিয়ে থাকে তাহলে আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো। এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে ইউ ড্রেনের মাধ্যমেপানি নিষ্কাশন এর স্থায়ী সমাধান করা হবে।

 

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন,জলাবদ্ধতার বিষয়টা দেখার জন্য চেয়ারম্যানকে বলা হয়েছে,স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT