
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া প্রতিনিধি।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভূক্তি ও টেকসই উন্নয়ন এর লক্ষ্যে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাব হলরুপে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, এবং ব্র্যাকের BDC – মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ম্যানেজার, অপারেশন’স জেরিন তাসনিন, ব্র্যাকের জেলার ব্যবস্থাপক মোঃ গোলাম রসুল সহ আরো অনেকে।
এ ছাড়াও স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত উদ্যোক্তাদের মধ্য থেকে ১ জন উদ্যোক্তাকে ২০০০০ টাকা লোন বিতরণ করে ব্র্যাক দাবির শাখা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান মোল্যা।প্রধান অতিথির হাত থেকে ঋণের টাকা প্রদান করা হয়।