1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ডুমুরিয়ায় প্রশিক্ষণ গ্রহনকারি নারীদের মাঝে সনদ পত্র ও ভাতা বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি,সরদার বাদশা।

 

খুলনার ডুমুরিয়ায় উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ ভাতা ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে আয়োজিত ১৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে ভার্স্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যদেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(এডমিন) ওয়াহিদা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন খুলনার মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা, কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,এস,কে মুনির আহম্মেদ,প্রকল্পের বাস্তবায়ন সংস্হা খুলনার দীঘলিয়ার বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সিইও নারগিস ফাতেমা জামিন, সংগঠনের সভাপতি নাহিদা আক্তার বীনা প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল।

অনুষ্ঠানে জানানো হয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের তত্বাবধায়নে এবং বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বাস্তবায়নে ডুমুরিয়া উপজেলার তৃণমূল পর্যায়ের ৫৫০ জন নারীকে মৎস্য চাষ,হাস মুরগি পালন, স্যানেটারী ন্যাপকিন তৈয়ারী,ব্লক বাটিক ও দর্জি বিজ্ঞান, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার এবং কাগজের ঠোংগা তৈরী কাজে গত ০৬-২১ তারিখ পর্যন্ত ১৫ দিন ব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়েছে। শেষে অতিথি বৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে জনপ্রতি ১৫ শত টাকা প্রশিক্ষণ ভাতা এবং সনদ পত্র বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT