1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত,১ আহত-২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২০৫ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি ।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার জিলের ডাঙ্গা এবং টিপনা বালিয়াখালী নামক স্হানে পৃথক সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮ টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যাক্ষদর্শী,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা, মোটরসাইকেল (খুলনা-হ ১২-০৯৪১) জিলেরডাঙ্গা নামক স্হানে পৌছালে পিছন দিক দিয়ে আসা দ্রুতগামী অজ্ঞাত প্রাইভেট কার মোটর সাইকেলটিকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনা স্হলে আরোহী ডুমুরিয়ার পশ্চিম শোভনা এলাকার আ: আজিজ শেখ(৫৫)ঘটনাস্হলে নিহত হন। অপর আরোহী রানাই গ্রামের সিদ্দিক মোল্যা(৫৫)গুরুত্বর আহত হন।

অপর দিকে প্রায় একই সময় মহাসড়কের টিপনা বালিয়াখালী নামক স্হানে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহি কয়রা থানা এলাকার সাদ্দাম সরদার(৪৫) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টিম উভয় দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করলে আহতদের অবস্হার অবন্নোতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ দূর্ঘটনায় নিহত আ:আজিজ শেখের লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT