1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় দলিত জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিত করণে গণশুনানি অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৯ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে সমাজসেবা কর্তৃক প্রদত্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে দলিত জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিতকরণে গণশুনানি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার শহীদ জুবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। দি এশিয়ান ফাউন্ডেশন এ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আলোচনা সভায় দলিত সংস্থার ম্যানেজার মোঃ আল-আমিন’র সঞ্চালনায় গণশুনানির উদ্বোধন ও প্রধান অথিতির বক্তব্য প্রদান করেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হেসেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন,ডুমুরিয়া উপজেলার দলিত জনগোষ্ঠির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলিতসম্প্রদায়ের বিভিন্ন আর্থ- সামাজিক জীবনমান উন্নয়নের দাবির কথা ও তাদের অভিযোগের কথা আমরা শুনেছি এবং তাদের দাবিগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই লক্ষ্য জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরোও বলেন,দলিত জনগোষ্ঠির বয়স্ক ভাতা,বিধবাভাতা,শিক্ষাবৃত্তি সহ সমাজসেবা অধিদপ্তরে যে সকল সুযোগ- সুবিধা রযেছে সেগুলো যাচাই – বাছার করে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

এছাড়াও বিশেষ অথিতির বক্তব্য প্রদান করেন,খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী – পরিচালক আইনাল হক ও শুভেচ্ছা বক্তব্য ও বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।

এসময় আরোও বক্তব্য দেন, দলিত সংস্থার মনিটরিং অফিসার ইসরাত নূরেয়ী হোসেন,হিসাব রক্ষক হরিচাঁদ দাস, ফিল্ড সুপার ভাইজার সামসুন নাহার, সহকারী মেডিকেল অফিসার তনিমা দাস, সুমিত্রা বিশ্বাস, সঙ্গীতা দাস, রাজু দাস, প্রান্ত দাস, দোলন দাস, নিয়তি দাস, দিপ্তী রানী দাস, শিল্পী গাইন, পলাশ দাস, প্রমুখ।
গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধা বঞ্চিত দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের দাবি প্রদান করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT