1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ডুমুরিয়ায় ডিবি পুলিশের অভিযানে গাজাসহ আটক- ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

সরদার বাদশা,
নিজস্ব প্রতিনিধি।

খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ১০০গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার (২৭শে ডিসেম্বর) রাত ১টার সময় থানার গুটুদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ থানার গুটুদিয়া ইউনিয়নের পূর্ব ঝিলেরডাঙ্গা খুলনা – সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ পাশে মোঃ রুহুল শিকদারের চায়ের দোকানের সামনে থেকে
মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শরীফ শাওন মাহমুদ (২৭), পিতা- মোঃ আইয়ুব আলী শরীফ থানা-ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর কে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT