1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

ডুমুরিয়ায় আবারও মোটরসাইকেল চুরি নিরাপত্তাহীনতায় ভুগছেন মোটরসাইকেল চালকরা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২১৫ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি খুলনা।

খুলনা ডুমুরিয়া খর্ণিয়া বাজারস্থ তহশিল অফিসের সামনে থেকে ১টি মোটরসাইকেল চুরি হয়েছে। গাড়ির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার চিংড়া গ্রামের মৃত আঃ সামাদ জোয়ার্দারে ছেলে মোঃ শাহাদাৎ জোয়ার্দার (৪০) এর নিজ নামীয় ক্রয়কৃত বাজাজ কোম্পানির লাল/কালো ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেলটি চুরি হয়েছে। যার ইঞ্জিন নং–jzzwg57123,চেচিস নং–md2a15bgwj1814.তিনি গত বৃহস্পতিবার বিকাল ৩টার সময় খর্ণিয়া বাজারস্থ তহশিল অফিসের সামনে রেখে জমির খাজনা দিতে অফিসের ভিতরে যায়। খাজনা পরিশোধ করে অফিস থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি যথাস্থানে নাই। তারপর অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এর আগেও ইউএনও অফিসের অফিস সহায়ক মোঃ মহিদুল ইসলাম’র ডুমুরিয়া উপজেলার সামনে থেকে, আর একজনের নাগমা সিনেমা হলের পাশে মসজিদের সামনে থেকে,শাহ্পুর বাজার কমিটির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন গাজী’র বাজার মসজিদের সামনে থেকে, ডুমুরিয়া টলার ঘাটের ঔষধ দোকন্দার আমিনুর’র চুকনগর একটি মসজিদের সামনে থেকে,সাহস রাস্তার পাশ থেকে কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে। তার কোনো হদিস মিলছে না। উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।

এই বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বলেন একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT