1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ডুমুরিয়ার কাঁঠালতলায় মারামারি ঘটনা শান্তিপূর্ণ আপোষ মিমাংসা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৩২ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি খুলনা।

ডুমুরিয়ার চুকনগরের কাঁঠালতলায় ছাত্র-শিক্ষক ও ব্যাবসায়িদের মধ্যে দ্বন্দ্বের জেরে মারামারির ঘটনায় সালিশ বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ আপোষ মিমাংশা করা হয়েছে।
এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আজ রোববার কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ডুমুরিয়া উপজেলা ও থানা পুলিশ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সালিশ বৈঠক সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া।

উভয় পক্ষের উপস্থিতি ও সন্মতিক্রমে সালিশী বৈঠকের মাধ্যমে আলোচনান্তে শান্তি পূর্ণ আপোষ মিমাংসা করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান,জেলা অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রাজু আহম্মেদ, সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।
ওসি তদন্ত ইমদাদুল হকের উপস্থাপনায় আরও,বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন প্রধান শিক্ষক স,ম আব্দুর রাজ্জাক, বিদ্যালয় পরিচালনা পর্ষাদের সভাপতি প্রভাষক জিএম ফারুক হোসেন, শিক্ষক তাপস বসাক,ব্যাবসায়ি মাহবুব রহমান উথান,আজহারুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল হাই স্কুলের প্রধান শিক্ষক, বাজার কমিটি সভাপতি সম্পাদকসহ বাজারের সকল ব্যাবসায়ি বৃন্দ।

প্রসঙ্গত গত ২১ মে অনাঙ্ক্ষিত ভাবে কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও বাজারের ব্যবসায়িদের মধ্যে দফায় দফায় মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া ও আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি নিয়ে পরবর্তীতে কোন ঝগড়া বিবাদ এড়াতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষের সন্মতিক্রমে ঘটনাটি শান্তি পূর্ণ আপোষ মিমাংসা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT