1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ডুমুরিয়ার শাহপুর সােনামুখ পরিবার ডক্টরেট সম্মিলন অনুষ্ঠান ২০২১ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৯ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি।

 

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ প্রাঙ্গনে গতকাল সকাল ৯.০০ টায় কলাণমুখী সংগঠন সােনামুখ পরিবারের আয়ােজনে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান সােনামুখ ডক্টরেট সম্মিলন -২০২১ অনুষ্ঠিত হয় । মূলত এটি ছিল ডক্টরেট ডিগ্রিধারী ও তাদের পরিবারের সদস্যদের এক মিলন মেলা । অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিসংখ্যাবিদ ও ডুমুরিয়ার গর্ব ড . আনােয়ার এইচ জোয়ারদার সম্পাদিত ডুমুরিয়া উপজেলার ৫৫ জন ডক্টরেট ডিগ্রি অর্জনকারীর জীবন বৃত্তান্ত সম্বলিত গ্রন্থ ডক্টরেটস অব ডুমুরিয়া – সােনামুখ এর মােড়ক উম্মােচন করা হয় । গ্রন্থটি প্রকাশের গুরুত্বপূর্ণ দায়িত্বটি হাতে নেন বহু সামাজিক কল্যাণমূলক কাজের অন্যতম সংগঠন সােনামুখ । মােড়ক উম্মােচন করেন গ্রন্থটির সম্পাদকসহ অনুষ্ঠানে উপস্থিত ডক্টরেটবৃন্দ । এই মহতী অনুষ্টানে ডুমুরিয়া উপজেলার শিক্ষাবিদ , রাজনীতিবিদ , সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন স্কুল কলেজের হাজার হাজার শিক্ষক , শিক্ষার্থীদের সাথে ডক্টরেটদের সাথে মুখােমুখি হওয়ার সুযােগ তৈরি হয় । কলেজ মাঠে ডক্টরেটদের জন্য ফ্যাকাল্টি অনুযায়ী স্টল বরাদ্দ দেয়া হয় । সকাল থেকেই স্টলগুলােতে শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় । ডক্টরেটবৃন্দ অত্যন্ত ধৈর্য্য ধরে শিক্ষার্থীদের নানা ধরনের প্রশ্নের উত্তর প্রদান করেন । এতে করে ডক্টরেটদের সাথে এ অঞ্চলের শিক্ষার্থীদের সরাসরি যােগাযােগ ও ভবিষ্যত পরিকল্পনা গ্রহণের পথ অনেক সহজ হবে । অনুষ্ঠানের মূল কারিগর সাবেক পুলিশ কর্মকর্তা , সমাজসেবী ও ভলান্টারি সংগঠন সােনামুখের স্বপ্নদ্রষ্টা এ এম কামরুল ইসলাম । তাঁর মুল উদ্দেশ্য হলাে উচ্চশিক্ষা বিশেষ করে ডক্টরেট ডিগ্রির প্রতি ডুমুরিয়ার সােনামুখদের ( শিক্ষার্থী ) আগ্রহী করে তােলা । অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ , ডক্টরেট , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ , শিক্ষার্থী ও সাধারণ জনগণ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT