1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় রাইট হিয়ার রাইট নাউ কর্মসূচি পরিচিতি ও মতবিনিময় সভা সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা ব্র্যাক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২০৩ বার পঠিত

সরদার বাদশা,
নিজস্ব প্রতিনিধি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় (২৩শে ডিসেম্বর ২০২১)তারিখ খুলনা ডুমুরিয়া উপজেলা শহিদ জোবায়ের আলী মিলনায়তনে
রাইট হিয়ার রাইট নাউ কর্মসূচি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত সভায় সভাপতিত্ব করেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন রুমা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ফিরোজ আহমেদ, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান,
RHRN কর্মসূচি সম্পর্কে অবহিত করণ ও ডকুমেন্টারি প্রদর্শন মোঃ জিল্লুর রহমান এরিয়া কো অডিনেটার, ডুমুরিয়া উপজেলা ব্র্যাক কডিনেটার শিখা রাণী,
বাস্তবায়ন কর্মকর্তা এস এম আশরাফ হোসেন,
সার্ভেয়ার মিরাজুল হোসেন, সাংবাদিক জি এম আব্দুস সালাম, শেখ মাহতাব হোসেন, সুনিল মাষ্টার,
শিক্ষক গাজী আব্দুস সালাম,মোঃ গররুম হোসেন প্রমুখ।।
SRHR প্রেক্ষাপট ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০১৫ অনুযায়ী বাংলাদেশের শতকরা ৩০ ভাগ জনসংখ্যা ১০- ২৪ বছর বয়সী কিশোর কিশোরী। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ২০২১ অনুযায়ী বাংলাদেশে ১৫ হতে ২৪ বছর বয়সী জনসংখ্যা মোট জনসংখ্যার ৫০ শতাংশের অধিক।
কিশোর-কিশোরীদের দৈহিক সুস্বাস্থ্য এবং মানসিক বিকাশ নির্ভর করে বয়স-উপযোগী যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক তথ্য এবং সেবা প্রাপ্তির উপর। কিন্তু অধিকাংশ কিশোর কিশোরীরা বয়:সন্ধিকালে যে শারিরীক ও মনোদৈহিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় সে ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা থাকে না।
কিশোর ও তরুণরা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে যাতে খোলামেলা কথা বলতে পারে এবং তথ্য প্রাপ্তির ক্ষেত্রে যে সামাজিক ‘ঠাকু’ ও বাধা রয়েছে তা দূর
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করা, যেখানে কিশোর ও তরুণেরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে নিঃসংকোচে কথা বলতে পারে এবং সঠিক তথ্য প্রাপ্তির মাধ্যমে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে।
স্বাস্থ্য বিষয়ক সরকারের বিভিন্ন নীতিমালার বাস্তবায়ন এবং স্কুলের শিক্ষাকারিকুলামে প্রয়োজনীয় বিষয়সমূহ অন্তর্ভুক্তির ক্ষেত্রে কিশোর এবং জরুণেরা যেuাণী ভূমিকা পালন করতে পারে।
শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে এ বিষয়ে আলোচনা থাকলেও তা অনেক সময় এড়িয়ে চলা হয় । ফলে সঠিক ও বিজ্ঞানসন্ত তথ্য না জানার ফলে কিশোর কিশোরীরা বিভ্রান্তিতে ভোগে। বয়:সন্ধিকালের যত্ন, সন্তান জন্মদানের জন্য গর্ভধারণ, পরিবার পরিকল্পনা পদ্ধতি নির্বাচনসহ বভিন্ন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরী হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT