1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ডুমুরিয়ায় ভূয়া চিকিৎসক আটক ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৫ বার পঠিত

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার  ডুমুরিয়া বাজারে তন্ময় অধিকারী (২৭) নামে এক ভুয়া চিকিৎসককে র‌্যাবের অভিযানে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।

 

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এ্যাক্ট ২০১০ এর ২৯ ( ১১) ধারায় এ দণ্ডাদেশ দেন। ভুয়া চিকিৎসককে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওই ভুয়া চিকিৎসককে গত বছর তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) সঞ্জিব দাশ ভুয়া চিকিৎসা দেয়া ও প্রেসক্রিপশনে শিশু ও মহিলা বিশেষজ্ঞ লেখায় ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে চেম্বার বন্ধ করে দেন। পরে সঞ্জিব দাশ বদলী হয়ে ডুমুরিয়া ত্যাগ করলে তন্ময় আবারও ডুমুরিয়া বাজারের মনোয়ারা সুপার মার্কেটে চেম্বার খুলে রোগী দেখা শুরু করে। কয়েক মাস আগে এক অভিযোগের ভিত্তিতে বর্তমান সহকারি কমিশনার ভূমি মোঃ মনিরুজ্জামান তন্ময়কে রোগী না দেখতে সতর্ক করে দেন। কিন্তু তন্ময় অধিকারি চেম্বার পরিবর্তন করে ডুমুরিয়া থানা সড়কের রাজ মেডিকেল হলের নামে চেম্বারের ঠিকানায় রোগী দেখতে থাকেন। র‌্যাব ৬ এর গোয়েন্দা ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি পর্যবেক্ষন ও তদন্ত করে সত্যতা পায়। সেই সূত্র ধরে সোমবার এ অভিযান পরিচালিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT