1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ডুমুরিয়ায় “ডুমুরিয়া ফাউন্ডেশন” এর উদ্যোগে শীত বস্ত্র বিতরন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২০৭ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি ।

খুলনার ডুমুরিয়ায় পেশাজীবী সামাজিক সংগঠন “ডুমুরিয়া ফাউন্ডেশন” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় আজ শনিবার সকাল ১১টায় (২৫শে ডিসেম্বর ২০২১ )অনুষ্ঠানটির আয়োজন করা হয় ডুমুরিয়ার মিকশিমিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা ০৫ আসনের এম পি বাবু নারায়ণ চন্দ্র চন্দ,বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা: বিশ্বাস আখতার হোসেন, প্রধান উপদেষ্টা ও অধ‍্যক্ষ নর্দান ইন্টারন‍্যাশনাল মেডিকেল কলেজ। সরকারী বিএল কলেজের বাংলা বিভাগের সহ যোগী অধ‍্যাপক মো : মামুন কাদের এর উপস্থাপনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম উপ পরিচালক তুলা উন্নয়ন বোর্ড, সাবেক অধ‍্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, নব নির্বিচিত ইউপি চেয়ারম্যান মো: তৌহিদুজ্জামান, রুদাঘরা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক কালাম জোয়াদ্দার, কেন্দ্রীয় কমিটির মধ্যে রবিউল ইসলাম বাবু, সমন্বয়ক শীত বস্ত্র বিতরন কমিটি, জি এম আবু মুসা সহ-সাংগঠনিক সম্পাদক, আঃ লতিফ মোড়ল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষায়ক সম্পাদক, হাফেজ ওয়াহিদুজ্জামান সহ-দপ্তর সম্পাদক ও ইউনিয়ন কমিটির মধ্যে আঃ করিম গাজী – আহবায়ক ১ নং ধামালিয়া ইউনিয়ন। আঃ হান্নান গোলদার – আহবায়ক ৩ নং রুদাঘরা ইউনিয়ন। এস এম নূরুল ইসলাম – আহবায়ক ৪ নং খর্ণিয়া ইউনিয়ন। ডাঃ শেখ ময়েজউদ্দিন – আহবায়ক ৭ নং শোভনা ইউনিয়ন। অধ্যাপক মাসুদ আলম গোলদার – আহবায়ক ৮ নং শরাফপুর ইউনিয়ন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডুমুরিয়া ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আঃ রশিদ মোড়ল এবং সর্ব পর্যায়ে দিকনির্দেশনা প্রদান করেন ডুমুরিয়া ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পি। সকল অতিথিদের বক্তব্য প্রদান শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির হাত দিয়ে গরিব,অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আজ প্রথম দিনেই ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে ৩০০ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন, শীতবস্ত্র বিতরণ কমিটির সমন্বয়ক রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক ইয়াছিন মোল্লা, আজিজুর রহমান,রাব্বানী বিশ্বাস,দীপু কুন্ডু সহ আরো অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT