1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ৪ জন গ্রেফতার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ বার পঠিত

আলহাম রবিন ।

বাংলাদেশ সরকারের মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে

সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইনসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার ভোর রাতে জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই মোঃ মেহেদী হাসান এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিরাজগঞ্জ উল্লাপাড়া থানাধীন শ্যামলীপাড়া বাসস্টান্ড হতে ১২ গ্রাম হেরোইনসহ ০৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন -১ শ্রী স্বপন কুমার (৪৯), পিতা-মৃত অক্ষয় চন্দ্র সূত্রধর, সাং- মশিপুর পূর্বপাড়া, থানা-শাহজাদপুর, ২, মোঃ লিটন প্রামানিক, পিতা- মৃত আজিম হোসেন, সাং- মশিপুর দক্ষিণপাড়া, থানা- শাহজাদপুর, ৩, মোঃ শহিদুল ইসলাম (৪০) পিতা-মোঃ কিসমত আলী, সাং-নতুন দাদপুর, থানা- উল্লাপাড়া, ৪ মোঃ রাকিব হোসেন (২০) পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- মশিপুর বাজারপাড়া, থানা- শাহজাদপুর, সবারই জেলা- সিরাজগঞ্জ।

হেরোইনসহ আটক আসামী (১) শ্রী স্বপন কুমার (২) মোঃ লিটন প্রামানিক,(৩) মোঃ শহিদুল ইসলাম,এবং (৪) মোঃ রাকিব হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT